× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১২:৪৬ পিএম

বগুড়ায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের চক ফরিদ এলাকার সোহেল রানার বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।  

নিহতের নাম জান্নাতি আক্তার (২৫)। তিনি আদমদিঘী উপজেলার সান্তাহার লেকো কলোনির মাজেদ হোসেনের মেয়ে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, জান্নাতির স্বামী তুরস্কে থাকেন। সেই সুযোগে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। এক মাস আগে এক যুবককে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নেন। এরপর থেকে তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। তার স্বামী তুরস্কে থাকা অবস্থায় পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রী জান্নাতি তালাক দেন। এ খবর জানতে পেরে জান্নাতি ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। 

ওসি জানান, ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বুধবার রাতে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে পৌঁছে বাসার মালিকের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পারেন, খাটের ওপরে সিলিং ফ্যানের সঙ্গে জান্নাতির লাশ ঝুলছে। খাটের পাশে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে। লাশে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। জান্নাতির পরিবার পুলিশকে জানায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে জান্নাতির মোবাইল ফোন বন্ধ। একারণে পুলিশে ধারণা, ওই রাতেই জান্নাতি আত্মহত্যা করতে পারেন।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা