× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীর অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগোতে পারবে না: তানিয়া রব

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১১:২২ এএম

নারীর অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগোতে পারবে না: তানিয়া রব

নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো কিছুর উন্নতি হবে না। আর নারীদের অংশগ্রহণ ছাড়া এই সমাজ, এই রাষ্ট্র কখনোই এগোতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলÑজেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগরে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক নারী জোট হাজিরহাট উপকূল কলেজে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন।

তানিয়া রব লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী, স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সহধর্মিণী। তিনি এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী।

তানিয়া রব বলেন, নারীদের সম্মান, অধিকার ও প্রয়োজনীয়তা আমাদের সমাজ খুবই বিচ্ছিন্নভাবে দেখে। সমাজ এখনো নারীদের প্রয়োজনীয়ভাবে দেখতে শেখেনি। অথচ, একজন নারী যদি সন্তানের যত্ন না নিতো, তার স্বামী-সংসারের দেখভাল না করতো, তাহলে পুরুষেরা কোথায় যেতো? নারীদের কথা বলার অধিকারকে নারীবাদ বলে তাচ্ছিল্য করা হয়। এটা নারীবাদ নয়, এটা আমাদের প্রয়োজন। আমরা চাই নারীরা যোগ্যতা অনুযায়ী সমাজের সকল স্তরে, সকল পদে জায়গা পাক । সেটার জন্যই আমরা কাজ করছি।

তিনি বলেন, আমাদের নারীরা হতে পারে গ্রামের, কিন্তু তারা কেন কম সম্মান পাবে? এটা আমাদের সমাজের একটি বড় ব্যাধি। তারা যদি যোগ্য হয়, ঠিক জায়গায় থাকে,তবে পিছিয়ে থাকবে কেন? এই বৈষম্য থেকে মুক্তির জন্যই আমরা কাজ করছি। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আপনারাও যেন এই জায়গায় এসে কথা বলতে পারেন,আমি সেটাই চাই। আমি নারীদের ক্ষমতায়নের জন্য লড়াই করছি।

তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, যদি আপনারা একজন নারী প্রতিনিধি হিসেবে আমার পাশে থাকেন, তাহলে আমরা আরও এগোতে পারবো। মনে রাখবেন, নারী-পুরুষের মধ্যে কোনো কম-বেশি নেই, সমতার ভিত্তিতে আমরা সবাই সমান।

নির্বাচনের প্রয়োজনীতা উল্লেখ করে তানিয়া রব বলেন, এই সময় শুধু রামগতি-কমলনগরে নয়, সারা বাংলাদেশে একটি সংকটময় সময় যাচ্ছে। সেই সংকট থেকে দেশটাকে বাঁচাতে নির্বাচনের দরকার। 

এসময় তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সকল নারীদের সমর্থন কামনা করেন। এবং কমলনগর-রামগতির পুরুষের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সকলের দোয়া কামনা করেন।

উপজেলা নারী জোটের নেত্রী ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে ও জেরিন আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেএসডি কমলনগর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, ঢাকা জেলা নারী জোটের সভাপতি ফারজানা দিবা, যুব পরিষদ নেতা বেলাল ও আক্তার প্রমুখ।

সমাবেশে ইয়াসমিন আক্তারকে সভাপতি, জেরিন আক্তারকে সাধারণ সম্পাদক ও রৌশনারা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা নারী জোটের কমিটি ঘোষণা করা হয়।

সভা শেষে কমলনগরের সনাতন ধর্মাবলম্বীদের তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তানিয়া রব। এসময় মন্ডপ কর্তৃপক্ষের কাছে নগদ অর্থ ও অন্যান্য উপহার তুলে দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা