× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শারদীয় দুর্গোৎসব

ভিন্ন আঙ্গিকে সজ্জিত ‘ইলিশের বাড়ি চাঁদপুর’

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২১:২০ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২১:২৮ পিএম

ভিন্ন আঙ্গিকে সজ্জিত ‘ইলিশের বাড়ি চাঁদপুর’

দুর্গোৎসব হলো দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এবার দেবী দুর্গাকে বরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য দুর্গাপূজার মণ্ডপে ইলিশ মাছ, জাল, জেলে, জেলে কারাগার ও সাম্পান নৌকায় সজ্জিত হলো ‘ইলিশের বাড়ি চাঁদপুর’। ব্যতিক্রমী এমন পূজামণ্ডপ চাঁদপুরের পুরানবাজার এলাকার দাসপাড়া সার্বজনীন কালী মন্দিরে।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর পূজার আরাধনার পাশাপাশি একটি সামাজিক বার্তা দিয়ে আসছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক চারুকলা বিভাগের শিক্ষার্থীর এক মাসের অক্লান্ত পরিশ্রমে নিপুণ কারুকাজে সজ্জিত এই পূজামণ্ডপটি।

মা আসছেন জীবনের বার্তা নিয়ে/ নদী বাঁচুক, ইলিশ ফিরুক ঘরে। জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরেÑ এমন প্রতিপাদ্যকে নিয়ে উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা বিলিয়ে দিচ্ছে দাসপাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষ। 

‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামাঙ্কনে ব্যতিক্রমী দুর্গাপূজার মণ্ডপটি সাজিয়ে নজর কেড়েছে ভক্তদের। নানা রঙের বাতি ও ডেকোরেটরের কাজে পূজামণ্ডপটিতে ভিন্নমাত্রা যোগ করার চেষ্টা করলাম। কটশিট দিয়ে তিন সাইজের সাতশ ইলিশ, জেলে, জাটকা ইলিশ, মা-ইলিশ, কারাগারে অপরাধী জেলে, সাম্পান নৌকা দিয়ে জেলেদের মাছ ধরা, নদী, জাল, ক্রেতার ইলিশ মাছ কেনাবেচা, ইলিশ চত্বরসহ ফুটিয়ে তোলা প্রাকৃতিক নানান দিক। ইলিশময় পুরো এই সাজসজ্জাময় মণ্ডপটির নাম দেওয়া হয়েছে ‘ইলিশের বাড়ি চাঁদপুর।’ 

আগেও এই মণ্ডপে প্লাস্টিক বর্জন, বৃক্ষ নিধন ও পাখি রক্ষা নিয়ে পূজার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা দিয়েছেন তারা।

এ বিষয়ে কথা হয় মণ্ডপের সভাপতি প্রদীপ কুমার দাসের সঙ্গে। তিনি ১৭ বছর ধরে এ পূজামণ্ডপটির সভাপতির দায়িত্ব পালন করছেন। নদীমাতৃক এই চাঁদপুরে ইলিশ রক্ষা করতে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে এবার এই মণ্ডপটি সাজানো হয়েছে। আগামীতে সামাজিক সচেতনতার জন্য আরও ভালো কিছু বার্তা দিতে চান মন্দির কমিটি।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পূজামণ্ডপটি পরিদর্শনে গিয়ে প্রশংসা করেন। তিনি বলেন, এই বার্তা পুরো দেশের জন্য। ইলিশ রক্ষা করতে হবে। এমন বার্তা দেওয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা