পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২১:০৯ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২১:২৬ পিএম
শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা ছিল না, এজন্যই আমরা শাপলা প্রতীকটা চেয়েছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১ অক্টোবর) বিকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাঁধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন করার সব যোগ্যতা অর্জন করেছি। আমরা আমাদের যাত্রা শুরু করেছি এক বছর হয়নি। তাতেই আমাদের মার্কা নিয়ে বড় গোষ্ঠীর, বিশাল বড় মাথাব্যথা। মানে তারা মার্কার যে ভার, এই চাপটাই তারা নিতে পারছে না। কিন্তু আমরা স্পষ্ট করে বলি যে, আমাদের যদি এখানে কোনো আইনগত বাধা থাকত। তাহলে আমরা কথা বলতাম। যদি এ রকম স্বেচ্ছাচারিত আচরণ করে, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাদের দ্বারা এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, এত বড় একটা দেশ। এত মানুষের আকাঙ্ক্ষা, অভ্যুত্থান, সবকিছু স্যাক্রিফাইস করে আন্তর্জাতিক মহলের নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালান্স করতে হবে, এ রকম মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে ওই জায়গায় বসানো হয়নি। আমরা স্পষ্ট করে একটা কথা বলি। এই বাংলাদেশ আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আটোয়ারী উপজেলা এনসিপির নেতাকর্মীরাসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।