× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে : আব্দুল হাফিজ

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২১:০৭ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২১:২৪ পিএম

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে :  আব্দুল হাফিজ

প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত আনন্দপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা শারদীয় দুর্গোৎসব পালন করছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

বুধবার (১ অক্টোবর) রাতে নরসিংদী শহরের বাগ বিতান ক্লাব দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আব্দুল হাফিজ বলেন, আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করে আসছে। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় এবং এ গৌরবটাকে আমাদের ধরে রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, নরসিংদী ডিডিএলজি ও নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে প্রথমে শহরের বাগ বিতান ক্লাব দুর্গামন্দির পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মাখন দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মণ প্রিন্স ও গোপিনাথ জিউর আখড়া ধামের সভাপতি বিনয় সাহা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা