× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থানের মামলায় আ.লীগ নেতা শুকলভ গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৯:৪৪ পিএম

গণঅভ্যুত্থানের মামলায় আ.লীগ নেতা শুকলভ গ্রেপ্তার

ফেনীতে গণঅভ্যুত্থানে হতাহতের মামলায় শুকলভ মজুমদার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ।

তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের গুলিতে ৮ জন নিহত হওয়ার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে। ২০২৩ সালে নিজ ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলা চালিয়ে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার শুকলভ মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুকলভ মজুমদারের বিরুদ্ধে কতগুলো মামলা বা অভিযোগ রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা