× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চসিক মেয়র

‘ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করুন, নারীদের রক্ষা করুন’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৯:০০ পিএম

‘ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করুন, নারীদের রক্ষা করুন’

প্রতিটি পরিবারের নারী সদস্যদের ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচাতে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসেবে পালনের ঘোষণা করছি। এই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা র‌্যালি, স্কুল-কলেজে সমাবেশ, প্রদর্শনী, গণমাধ্যমে প্রচারণা, টক-শো এবং লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালিত হবে। আমরা চাই ভীতি নয়, সচেতনতার মাধ্যমে মানুষ ব্রেস্ট ক্যান্সার মোকাবেলায় এগিয়ে আসুক। 

বুধবার (১ অক্টোবর) সিএসসিআর’র কনফারেন্স হলে বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিএসসিআর’র চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসসিআর’র ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী।

চসিক মেয়র বলেন, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতায় এই ধরনের উদ্যোগ ইতোপূর্বে গ্রহণ করা হয় নাই। এ ধরনের সচেতনতা শুধুমাত্র নারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পুরুষদেরও পূর্ণমাত্রায় নারীদের পাশে থেকে ব্রেস্ট ক্যান্সার রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সচেতনতা মাস উপলক্ষ্যে মাসব্যাপী চট্টগ্রামে যে বিশাল কর্মকান্ড শুরু হয়েছে সেটা সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সুস্থ নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে জিইসি মোড়স্থ বিএমএ ভবন পর্যন্ত একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে জিইসি মোড়স্থ বিএমএ ভবনে শেষ হয়। শোভাযাত্রায় চসিক মেয়রের সঙ্গে দৈনিক আজাদী সম্পাদক এম.এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিএসসিআর’র চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ.কে আজাদ, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিত চৌধুরী,  অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. গোফরানুল হক, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. এস.এম. তারেক, দৈনিক আজাদীর প্রধান বার্তা সম্পাদক হাসান আকবর, অধ্যাপক ডা. সৈয়দ আহমদ, ডা. একরামুল হক, অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য, চসিক মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়াও এই সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া। উক্ত কার্যক্রমের আওতায় অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চলবে। এই কার্যক্রমে নিবন্ধিত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষাসমূহের শতকরা ৫০ ভাগ ছাড় দেওয়া হবে। নিবন্ধনের জন্য সিএসসিআর এর ২য় তলায় অবস্থিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে। স্ক্রিনিং কার্যক্রমের প্রথম দিনে আজ ১ অক্টোবর ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডাঃ সায়রা বানু শিউলির নেতৃত্বে ৫ সদস্যের চিকিৎসক দল এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা