× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রহ্মপুত্র নদ সুরক্ষায় মানববন্ধন

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৮:৩৭ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২০:২৪ পিএম

ব্রহ্মপুত্র নদ সুরক্ষায় মানববন্ধন

‘নদী বাঁচাও, জীবন বাঁচাও’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ময়মনসিংহে নদী সুরক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) সকালে নগরীর জয়নুল উদ্যানে ব্রহ্মপুত্র নদের তীরে মানবন্ধনের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘অন্যচিত্র ফাউন্ডেশ’। 

মানববন্ধনে যুবসমাজ, সুশীল সমাজ, শিক্ষার্থী, জেলে, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, গ্রিনফোর্সের সাধারণ সম্পাদক সেলিমা বেগম, হাংগার প্রোজেক্টের প্রতিনিধি আখতারুজ্জামানসহ পরিবেশবাদী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র এক সময় প্রমত্তা ও জীবন্ত নদ ছিল। দখল, দূষণ, শিল্পবর্জ্য ফেলা, নদীর তীর ভাঙন এবং অব্যবস্থাপনার কারণে আজ এ নদ মৃতপ্রায়। নদ রক্ষা না করলে পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা