× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৮:৩৪ পিএম

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে বদর নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের শূন্য রেখা থেকে ওই যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 

স্থানীয়রা জানান, গরুর ব্যাপারী বদর বিভিন্ন সময় সীমান্ত এলাকায় যাওয়া-আসা করতেন। সকালেও সে সীমান্তে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাকে শূন্য রেখা থেকে আটক করে ভারতীয় সীমানার মধ্যে নিয়ে গেছে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকের খবর পাওয়ার পর থেকে বদরের বাড়িতে ভিড় করতে শুরু করেছে গ্রামবাসীরা।

আটক বদরের বাবা মো. করিম বলেন, ‘আমার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। প্রথমে গ্রামের লোকজন আমাদের খবর দেয় তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সে বেঁচে আছে। আমরা বিজিবি’র কাছে আবেদন জানিয়েছি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। বদর গরুর ব্যাপারী, সে অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত না।’ 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ তবে কী কারণে বিএসএফ বদরকে আটক করেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে।

এদিকে, মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জানতে পেরেছি আটক যুবক সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঘুরাঘুরি করছিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করেছে। এ বিষয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা