× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপিটুনিতে ডাকাত নিহত, হামলায় নারীসহ আহত ৪

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৮:১৫ পিএম

গণপিটুনিতে ডাকাত নিহত, হামলায় নারীসহ আহত ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে নবী হোসেন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় গৃহবধূসহ অন্তত চারজন আহত হন।

বুধবার (১ অক্টোবর) রাত আড়াইটায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নবী হোসেন উপজেলার উচিতপুরা গ্রামের লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে। আহতরা হলেনÑ ওই গ্রামের কুলসুম, নাইম, আবুল ও ফারুক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ১৫-২০ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াসের বাড়িতে ডাকাতি করতে যায়। টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা হামলা চালায়। এতে গৃহবধূ কুলসুম ছাড়াও নাঈম, আবুল ও ফারুক নামের আরও তিনজন আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেন। গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাকিরা পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনার আগে ওই ডাকাতদল আরও দুটি বাড়িতে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা