× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গহীন পাহাড়ে পাচারের জন্য বন্দি ৮ নারী ও শিশু উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৮:০৮ পিএম

গহীন পাহাড়ে পাচারের জন্য বন্দি ৮ নারী ও শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড় থেকে সাতজন নারী ও এক শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। 

উদ্ধার ৭ নারী ও একশিশু উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া গহিন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছুসংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮জনকে উদ্ধার করে। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, চলতি বছরে বূধবার পর্যন্ত টেকনাফে ৬৮ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার এবং উদ্ধার করা হয়েছে ১৮০ জনকে। শীত মৌসুমে মানবপাচারের ঘটনা বেশি ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা