× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে খুন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৭:৫৮ পিএম

নিহত মো. রামেল মিয়া।

নিহত মো. রামেল মিয়া।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় মো. রামেল মিয়া (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত মো. রামেল মিয়া উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিক ইসলামের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন আগে উপজেলার তেঁতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মাদকসেবী নাঈম মিয়াকে ফেসবুকে মাদক সেবন না করতে একটি স্ট্যাটাস দেন রামেল মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। কয়েকদিন আগে মাদকসেবীরা জিনারী এলাকায় গাঁজা সেবন করার সময় রামেল তাদের গাঁজা খেতে নিষেধ করেন। এ নিয়ে তার সঙ্গে মাদকসেবীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাদকসেবীরা রামেলকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রামেল মিয়া স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একা পেয়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা