× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মপাশা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৭:০৬ পিএম

ধর্মপাশা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট

সুনামগঞ্জ জেলার হাওরবেষ্টিত বৃহৎ উপজেলা ধর্মপাশায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরম সংকটে পড়েছে জনবল ঘাটতির কারণে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুমোদিত ১৩টি পদের মধ্যে ৫টি সহকারী শিক্ষা অফিসারসহ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

মাত্র ২ জন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিয়ে চলছে ১১০টি বিদ্যালয়ের তদারকি কার্যক্রম, যা শিক্ষার গুণগত মান ও শিশুদের উপস্থিতিতে মারাত্মক প্রভাব ফেলছে। স্থানীয় প্রশাসন ও অভিভাবকরা দ্রুত নিয়োগ চেয়ে জোরালো দাবি জানালেও এখনো স্থায়ী সমাধান মেলেনি।

ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ১১০ টি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুমোদিত পদ ১৩টি। ১জন (টিও) উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার। ৭জন উপজেলা বা থানা প্রাথমিক সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও)। অফিস সহকারী ২জন, উচ্চমান সহকারী ১জন, হিসাব সহকারী ১জন (এমএলএস এস) পিয়ন ১জন। এদের মধ্যে আছেন মাত্র ২জন। উচ্চমান সহকারী পদটি ১টি শূন্য, হিসাব সহকারী পদ ১টি শূন্য (এম,এল,এস,এস) পিয়ন পদ ১টি শূন্য। শূন্য পদগুলোয় নিয়োগ না দিলে ক্ষতিগ্রস্ত হবে প্রাথমিক শিক্ষা কার্যক্রম।

স্থানীয় রাজনৈতিক নেতা ও কয়েকজন অভিভাবক বলেন, আমরা পাক প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে দাবী জানাই শিক্ষার মান এগিয়ে নেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ৫ টি শূন্য পদে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সহ শূন্য পদগুলোতে নিয়োগ দিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ভুমিকা রাখার জন্য।

ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, আমাদের এখানে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের ৫টি পদ শূন্য সহ এই অফিসে একাধিক পদ শূন্য রয়েছে। আর এতে করে প্রাথমিকের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সংকট, আর এতে মাঠ পর্যায়ের শিক্ষা কার্যক্রম সমস্যা হচ্ছে এতে কোন সন্দেহ নেই। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এই প্রাথমিক শিক্ষা অফিসার অচলাবস্থা স্থায়ীভাবে নিরসন হবে। 

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডিপিও মোহনলাল দাস বলেন, সুনামগঞ্জ জেলাতেই সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সংকট রয়েছে, পদায়ন কাজ চলমান। আশাকরি শীঘ্রই সমস্যার সমাধান হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা