× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১৬:২৬ পিএম

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।এ সময় বক্তারা বলেন, ইলিশ টিকিয়ে রাখতে হলে নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা