× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামুর রাবার বাগান থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১২:২৫ পিএম

রামুর রাবার বাগান থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুতে একটি নির্জন পাহাড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব কুলালপাড়া কেন্দ্রীয় মহাশশ্মানের পাশে নাইক্ষ্যংছড়ি রোডের প্রায় ৩০০ গজ সামনে ঠাকুর পাহাড়ের ওপর একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখা যায়। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এলাকাটি নির্জন পাহাড়ি ও রাবার বাগান হওয়ায় সেখানে মানুষের চলাচল খুবই সীমিত। স্থানীয়রা সকালে রাবার বাগানে গেলে প্রথমে ঝুলন্ত মরদেহটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই সঠিকভাবে বলা যাবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানা যায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা