চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ১০ বছরের পলাতক আসামি মোহাম্মদ মানিককে (২৮) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তথ্য অনুযায়ী, জিআর ৩৯৪/১৪ নাম্বার মামলায় মানিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিলেন চুয়াডাঙ্গা জেলা জজ আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে দামুড়হুদা মডেল থানা পুলিশের জালে ধরা পড়েন তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।