× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নেত্রকোনার মোহনগঞ্জে শ্বশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বন্ধগোমরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৪-৫ বছর আগে মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামের দুলভ মিয়ার মেয়ে তামান্না আক্তার ওরফে তাসলিমাকে (২৮) বিয়ে করেন দেলোয়ার। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। তাদের সংসারে কোনো সন্তান নেই। সোমবার বিকালে নবনির্মিত ভবনে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। বিদ্যুৎ না থাকায় সংযোগ চালু রেখেই হাত দিয়ে বিদ্যুতের তার জোড়া দিচ্ছিলেন দেলোয়ার।  হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুতের তারে জড়িয়ে থাকেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল বলেন, খবর পেয়ে দেলোয়ারের বাবা-ভাইসহ পরিবারের লোকজন কিশোরগঞ্জ থেকে এসেছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা