× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে একদিনে সর্বোচ্চ ২৬ জনের ডেঙ্গু শনাক্ত, মোট আক্রান্ত ১৯৫

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২০ পিএম

ফেনীতে একদিনে সর্বোচ্চ ২৬ জনের ডেঙ্গু শনাক্ত, মোট আক্রান্ত ১৯৫

ফেনীতে চলতি বছরে ডেঙ্গুরোগীর আক্রান্তের সংখ্যা ১৯৫।  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এটি জেলায় একদিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৯ জন, দাগনভূঞায় ১২ জন, সোনাগাজীতে ১ জন ও পরশুরামে ১ জন, বেসরকারি হাসপাতালের পরীক্ষায় ডেঙ্গু আক্রান্ত ৩ জন। আক্রান্তরা বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালেও  ভর্তি রয়েছে। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ১১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছে ৪৯ জন। সবমিলিয়ে চলতি বছরে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ফেনী সদর উপজেলায় ২৭ জন, দাগনভূঞায় ৫৩ জন, সোনাগাজীতে ১২ জন, ছাগলনাইয়ায় ১৮ জন, ফুলগাজীতে ১ জন ও পরশুরাম উপজেলায় ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, গত ২৪ ঘণ্টায় ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত জেলায় মোট ১১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে মজুত আছে ৩ হাজার ৫৫৩টি কিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা