× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে হার্ট সম্পর্কিত সেবা পেল ৫ শতাধিক মানুষ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৩ পিএম

বিনামূল্যে হার্ট সম্পর্কিত সেবা পেল ৫ শতাধিক মানুষ

‘প্রতিটি স্পন্দনই জীবন’ প্রতিপাদ্যে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফেনীতে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর আয়োজন করে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

ক্যাম্পেইনে ৫টি বুথে ২ জন কনসাল্টেন্ট ও ৭ জন মেডিসিন বিশেষজ্ঞ ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে হার্ট সম্পর্কিত স্বাস্থ্যসেবা দিয়েছেন।

ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনীর সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান।

কনসালটেন্ট ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও সদস্য তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন তছলিম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা