চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫ পিএম
চুয়াডাঙ্গা জেলা কারাগারের হাজতি মিলন হোসেন (৩৫) মারা গেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি একটি মারামারি মামলার আসামি হিসেবে কারাগারে আবদ্ধ ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তিনি স্ট্রোক করেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি একটি মারামারি মামলার আসামি হিসেবে আটক ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার দিকে মারা যান মিলন হোসেন। তিনি স্ট্রোক করেছেন বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।