× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৩ পিএম

কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত

‘স্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা হার্ট ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ডিনার হুইল ক্লাব এর যৌথ উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয় মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা ও হৃদয়ের যত্ন নেয়ার গুরুত্ব মনে করিয়ে দেয়ার উদ্দেশ্যে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় কুমিল্লা টাউনহল থেকে সচেতনামূলক র‍্যালি বের করা হয়। ‌র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা ক্লাবে এসে শেষ হয়। পরবর্তীতে কুমিল্লা ক্লাবে হৃদরোগ বিশেষজ্ঞদের দ্বারা বিনামূল্যে হার্টের চিকিৎসা প্রদান করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, হার্টকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ গোলাম শাহজাহান, সহ সভাপতি মল্লিকা বিশ্বাস, কোষাধ্যক্ষ কমরেড আনোয়ার, ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আফজালুন জহির, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী ও রোটারেক্ট আব্দুল্লাহ হিল বাকি প্রমুখ। 

র‍্যালি পূর্ববর্তী হৃদরোগ সচেতনামূলক সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ বলেন, হৃদরোগ আজ বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ তা অনেকাংশেই প্রতিরোধ যোগ্য। তাই এটি শুধু প্রতীকী উদযাপন নয়, এটি একটি বৈশ্বিক আন্দোলন। যার উদ্দেশ্য হৃদরোগের প্রতিরোধ ও সুস্থ হৃদয় গড়ে তোলা।

কুমিল্লা অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন একজন মানুষের অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে। নিয়মিত হাঁটা, কায়িক পরিশ্রম, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সচেতনতাই পারে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা