× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় মাসেও সন্ধান মেলেনি কলেজছাত্রী সুমাইয়ার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২২ পিএম

 দেড় মাসেও সন্ধান মেলেনি কলেজছাত্রী সুমাইয়ার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ খাশের চর গ্রামের সিরাজুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৬) হরগজ বাজার থেকে হারিয়ে যায়।

গত ১৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হরগজ বাজারে আসেন। তারপর থেকে বাড়ি ফিরে যায়নি। এ বিষয়ে সাটুরিয়া থানায় সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) অভিযোগের দেড়মাস অতিবাহিত হলেও মেয়ের সন্ধান না পেয়ে দুপুর ২ টার দিকে সাটুরিয়া ডাক বাংলোতে সংবাদ সম্মেলন করে মেয়ের সন্ধানের আর্তি জানান মেয়ের বাবা। কান্নাজড়িত কণ্ঠে সিরাজুল ইসলাম বলেন, দেড় মাসেও পুলিশ আমার মেয়ের সন্ধান এনে দিতে পারেনি। আমার মেয়ের সন্ধান এনে দিন, সে জীবিত না মৃত আছে আমাকে একটু জানান।

সুমাইয়া আক্তারের মা নিলুফা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে আকুতি করে বলেন ৪৫ দিন যাবত আমার মেয়ে নিখুঁজ, আমি আমার মেয়ের সন্ধান চাই, আমার মেয়েকে ফিরে পাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত সাটুরিয়া থানা পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি।

এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে উপ-পরিদর্শক রায়হানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কাজ অব্যাহত আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা