মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭ পিএম
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ইস্কফসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫-বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ধর্মঘর এলাকায় অভিযান চালায়। এ সময় ২৭ বোতল ভারতীয় ইস্কফসহ মো. রুবেল মিয়া (৩৮) কে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার রুবেল মিয়া নরসিংদী সদর উপজেলার বাসাইল গ্রামের মো. কাজল মিয়ার ছেলে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামালসহ মাধবপুর থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।