সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪ পিএম
সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাস চাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক যাত্রীবাহী বাসটিতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেঘাই-সোনামুখি আঞ্চলিক সড়কের ছালাভরা শ্যামপুরে এ ঘটনা ঘটে।
নিহত কাউছার আলী (১৬) উপজেলার মানিক পটল গ্রামের কাশেম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘাই-সোনামুখি আঞ্চলিক সড়কের ছালাভরা শ্যামপুরে দ্রুতগামী আঁখি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী কাউছার মারা যান।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরে আলম বলেন, বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটকিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিহতের মরগেহ উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।