× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজির অভিযোগ

আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩২ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭ পিএম

আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে সোহেল আহমেদ ওরফে ফেন্সি সোহেল নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহেলে ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২-১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এলাকাবাসীর অভিযোগ, ২৮ এর ৫ আগস্ট দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পতনের পর গা ঢাকা দেন ইউপি সোহেল। আড়াই মাস আগে তিনি গ্রেপ্তার হন। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আবারও চাঁদাবাজি ও মাদক ব্যবসা শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, আজ সোমবার সকালে বালিয়াপাড়া এলাকার শরিফের বাড়িতে চাঁদাবাজি করতে যান সোহেল। এসময় লোকজন তাকে আটক করলে তার তিন সহযোগী পালিয়ে যান। স্থানীয় একদল লোক তাকে হাত-পা বেঁধে পিটুনি দেয়। তার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা