চন্দনাইশ ( চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭ পিএম
প্রতীকী ছবি
ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামের চন্দনাইশে নয়ন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার সময় চট্টগ্রাম কক্সবাজার রেললাইনে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে নয়ন নামে ওই যুবক ৩ টুকরো হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা বলেন।