× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় মহাসড়কে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে দুই কলেজছাত্র নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় মহাসড়কে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা মেঘাখোর্দ্দ গ্রামের মনতেজার রহমানের ছেলে জিহাদ হাসান সরকার (১৭) ও রহবল পূর্ব পাড়া গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে আদিব হাসান (১৮)। 

আহত দুই বন্ধু মেঘাখোর্দ্দ গ্রামের রিফাত ও সিয়ামকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আদিব করনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ ও জিহাদ ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে বগুড়ার কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে বগুড়া শহর থেকে শিবগঞ্জের মোকামতলার বন্দরের দিকে ফিরছিলেন। এ সময় তারা মহাসড়কে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই জিহাদ ও আদিব মারা যান। অপর মোটরসাইকেলে থাকা রিফাত ও সিয়াম গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা