পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩ এএম
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগোযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়। ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি এলে বিকট শব্দে দুইটি বগি লাইনচ্যুত হয়।
সকাল ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বগি উদ্ধারে কাজ শুরু হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, শুনেছি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে বিস্তারিত জানি না।