× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০ পিএম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আইজুর হোসেন (৩৫) কে আটকের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলা জজ কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে, গত শনিবার রাত ৩টার দিকে উপজেলার সানান্দবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আইজুর হোসেন একই গ্রামের এক শিশুকে ধর্ষণ করে। এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি ওই শিশুর বাবা ঝালু শেখ বাদী হয়ে আইজুর হোসেনের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। সে মামলায় ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আইজুকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে এ রায় দেন। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, পালাতক আসামি আইজুর হোসেনকে গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব তিনি নিজেই দেন। আইজুরকে রবিবার আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা