× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষ

মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম

মেঘনায় ভাঙা সেতু, ঝুঁকিতে হাজারো মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুটির মাঝখান ভেঙে পড়ায় এর উপর দিয়ে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। গতকাল শনিবার সকালে সেতুর ভাঙা অংশে পড়ে গিয়ে গুরুতর আহত হয় হিজলতুলি গ্রামের স্বপন মিয়ার ছেলে তানভীর (১৪)। একইদিনে আরও এক যুবক দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ বলেন, প্রায় প্রতিদিনই এই সেতুর কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ভাঙা অংশ অতিক্রম করতে গিয়ে অটোরিকশা, সিএনজি ও ভ্যান উল্টে যাওয়া বা যাত্রী পড়ে যাওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকির মাত্রা আরও বেশি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার পোস্ট দেওয়াসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

তিনি আরও বলেন, এ সেতুটি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাঙা অবস্থায় পড়ে থাকায় কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে, কৃষক ও শ্রমজীবী মানুষ পড়ছেন আর্থিক ক্ষতির মুখে।

একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমাদের সন্তানরা প্রতিদিন স্কুলে যায় এই ভাঙা সেতু দিয়ে। আমরা সব সময় আতঙ্কে থাকি, কখন যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, এই ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা