× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে গ্যাস সঞ্চালন লাইনের পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম

টাঙ্গাইলে গ্যাস সঞ্চালন লাইনের পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূলপাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। এতে টাঙ্গাইলের দুই উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া মির্জাপুর শিল্পাঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এদিকে গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছেন।

স্থানীয় মেহেদী হাসান জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের লাইন বিকট শব্দ হয়ে ফেটে যায়। তারপর থেকে ঘটনাস্থলের আশপাশে পানিতে ডুবে থাকা লাইনে গ্যাস বের হতে থাকে। এতে পানিতে বুঁদবুঁদের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর বাসাবাড়ির গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাস্তার পাশে বিদুতের খুঁটির নিচে গ্যাসের লাইন ছিল। সেখান দিয়েও গ্যাস বের হতে থাকে। বিদ্যুৎ বিভাগের লোকজন এসে খুঁটি অপসারণের কাজ শুরু করে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গ্যাস লাইনের ওপর বৈদ্যুতিক খুঁটি ছিল। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস লাইন মেরামতের কাজ করা হচ্ছে। বিকল্প লাইনের মাধ্যমে অন্তত টাঙ্গাইল শহরে দ্রুত গ্যাস সরবরাহ করার চেষ্টা চলছে। তারপর লাইন মেরামত করে পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে পুরোপুরি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা