× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে: স্বর্ণার পরিবার

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৬ পিএম

স্বর্ণা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে: স্বর্ণার পরিবার

ঝালকাঠির রাজাপুরে স্বর্ণা মিস্ত্রি নামের এক সন্তানের জননীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বর্ণার বাবা ও স্বজনরা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুটিয়াখালীর কামারখালী এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে স্বর্ণার বাবা, মা ও বোন অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করার মতো না’ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ পরিকল্পিত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

স্বর্ণার বাবা হরিবল মিস্ত্রি জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকালে জামাই আসুতোষ দাস ফোন করে আমাকে বলেন, ‘আপনার মেয়ে এসে এখনই নিয়ে যান।’ কথার মাঝেই মেয়ের চিৎকার শুনতে পান তিনি, এরপরই ফোনটি কেটে দেওয়া হয়। পরে ভান্ডারিয়া হাসপাতালে তার লাশ পরে থাকতে দেখি। ওই সময় মেয়ের স্বামী ও তার পরিবারের কেউ হাসপাতালে বা থানায় উপস্থিত ছিলেন না। এমনকি স্বর্ণার তিন বছরের শিশু পুত্রসন্তানকেও তারা লুকিয়ে রেখেছিলেন। স্বর্ণার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। 

স্বজনরা জানান, ২০২১ সালে পারিবারিকভাবে স্বর্ণার বিয়ে হয় ভান্ডারিয়া উপজেলার ভুবেনেশ্বর এলাকার মতিলাল দাসের ছেলে আসুতোষ দাসের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়ের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। দিনমজুরের কাজ করে স্বর্ণার সংসারে স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকা যৌতুক হিসেবে দিয়েছেন তার বাবা। তবুও আসুতোষ দাস ও তার পরিবারের নির্যাতন বন্ধ হয়নি। 

মানববন্ধনে বক্তব্য রাখেনÑ স্বর্ণার বাবা হরিবল মিস্ত্রি, মা মনিকা মিস্ত্রি, বোন মুক্তা মিস্ত্রি ও রুপা মিস্ত্রি এবং দীপংকর মিস্ত্রি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা