× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

পুলিশের অহেতুক মামলা দায়েরসহ নানা হয়রানির অভিযোগ এনে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজি চালকরা। এরপর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী ও অফিসগামী যাত্রীরা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সিএনজি চালকরা এটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বেশ কয়েকজন সিএনজি চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে। পরে তাদের সঙ্গে আরো সিএনজি চালকরা এসে যোগ দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসেছে, তবে তারা এখনো মহাসড়ক ছেড়ে যায়নি। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তারা একাধিক দাবি তুলে ধরেছেন। 

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করেছে। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা