× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ১

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সাকিল (১৯) নামে এক আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার কেরানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন মোঃ জামাল উদ্দিন নামে অপর মোটরসাইকেল আরোহী।

নিহত সাকিল উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাঙরকোল এলাকার আমীর হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, সাকিলসহ অন্যান্য বন্ধুরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে আরেক মোটরসাইকেলের সাথে সংঘর্ষে ঘটে। এসময় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিলকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল গুলো সরিয়ে নেওয়ায় জব্দ করা হয়নি। দুটি মোটরসাইকেল একে অপরকে সজারো ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা