× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেলেন দুই লেখক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৪ পিএম

আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেলেন দুই লেখক

আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। এবার পুরস্কার পেলেন কথাসাহিত্যিক সৈয়দ কামরুল হাসান ও লেখক, প্রাবন্ধিক ও নাট্যকার গোলাম শফিক। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুইজন লেখককে পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও প্রশংসাবচন তুলে দেয়া হয়।

পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক, লেখক ও সম্পাদক ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আহমদ বশীর, লেখক ও গবেষক আলতাফ পারভেজ , কবি ও কারুকণ্ঠ- সম্পাদক উপল হাসান এবং আবু খালেদ পাঠান ফাউন্ডেশন এর সভাপতি নায়লা ইয়াসমিন।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ফয়সাল আহমেদ, আহমদ বশীর, আলতাফ পারভেজ প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

লেখক গবেষক মার্জিয়া লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন সর্বপ্রাণ বোধের শিল্পী ও কবি কফিল আহমেদ।

উল্লেখ্য, কিশোরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব আবু খালেদ পাঠান এর নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়। গতবছর এই পুরস্কার পেয়েছেন বিশিষ্ট কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা