× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সিদ্ধ চাল আমদানি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:০১ পিএম

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সিদ্ধ চাল আমদানি

ভারত থেকে সিদ্ধ চাল আমদানি করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ভারতীয় দুটি ট্রাকে করে ৫০ টন সিদ্ধ চাল আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে প্রবেশ করে। ট্রাক দুটি আখাউড়া স্থলবন্দরে রাখা হয়েছে। 

জানা গেছে, চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মক্কা ট্রেডার্স আখাউড়া  স্থলবন্দর দিয়ে ৫০ টন সিদ্ধ চাল আমদানি করে। প্রতি টন চাল আমদানির মূল্য ধরা হয়েছে ৫০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি চালের মূল্য ৬০ দশমিক ৮৭৫ পয়সা।  চাল আমদানিতে স্থলবন্দরে কাজের গতি ফিরবে বলে কাস্টমস ও স্থলবন্দরের ব্যবসায়ীরা মনে করছেন।  

আখাউড়া স্থলন্দরে চাল আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের দায়িত্ব থাকা মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন বলেন, চট্টগ্রামের মেসার্স মক্কা এন্টারপ্রাইজ সিদ্ধ ও  আতপ চাল আমদানির এলসি খুলেছেন। এরই অংশ হিসেবে শনিবার বিকালে দুটি ট্রাক স্থলবন্দরে ৫০ টন চাল নিয়ে এসে পৌঁচেছে। ত্রিপুরা রাজ্যের আগরতলার জগন্নাথ ট্রেডিং এ চাল রপ্তানি করে। চালগুলো চট্টগ্রামে পাঠানো হবে। এই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়লে ব্যবসায়ীসহ সরকার উভয়ে লাভবান হবে।

প্রয়োজনীয় যাচাই-বাছাই করে শুল্ক পরিশোধের পর আমদানিকৃত চালের ছাড়পত্র দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা