× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর লাশ উত্তোলন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম

ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর লাশ উত্তোলন

টাঙ্গাইলের ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর ছেলের হাতে খুন হওয়া বাবার লাশ তোলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের নিজ কবরস্থান থেকে লাশটি তোলা হয়। 

মাললা তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশটি কবর থেকে পু‍নরায় উত্তোলন করা হয় বলে জানিয়েছে পুলিশ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ফৌজিয়া হাবিব খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দেলুয়ার হোসেন প্রমুখ।

এর আগে গত ২২ আগস্ট জামিল নামের কলেজ পড়ুয়া ছেলের হাতে খুন হন রাশিদুল খান সুমন (৪৫)। নিহত সুমন উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক কলহের জেরে ছেলে জামিল খান তাকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে।

এ ঘটনায় গত বুধবার রাতেই ঘাটাইল থানায় মামলা করেছেন সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান (৮২)।

পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদ কোনোভাবেই মানতে পারছিলেন না কলেজ পড়ুয়া শিক্ষার্থী জিসান খান। অনেক চেষ্টা করেও বাবা-মাকে মেলাতে পারেননি। এতে অবনতি হয় বাবা-ছেলের সম্পর্কের। পরে বাবাকে হত্যার পরিকল্পনা করেন জিসান। এর তিন দিন আগেই বাড়ির পাশে গর্ত খুঁড়ে রাখেন জিসান।

২০টি ঘুমের ওষুধ খাইয়ে বাবার মৃত্যু নিশ্চিত করতে পারলেও গর্তে পুঁতে রাখতে পারেননি বাবার লাশ। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। 

এদিকে দাফনের ৩৭ দিন পর শনিবার সকালে মামলা তদন্তের স্বার্থে নিহত সুমনের লাশ কবর থেকে তোলা হয়। এ সময় লাশ দেখার জন্য শত শত উৎসুক জনতা কবরস্থানে ভিড় করেন। 

ঘাটাইল থানার ওসি মীর মোশাররফ বলেন, মামলার তদন্তের স্বার্থে লাশ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা