× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ লাখ মানুষের সুপেয় পানি নিশ্চিতের দাবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৬ পিএম

৪ লাখ মানুষের সুপেয় পানি নিশ্চিতের দাবি

উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জের ৪ লাখ মানুষের সুপেয় খাবার পানি নিশ্চিত করার জন্য স্থানীয় ভুক্তভোগীরা কর্মশালায় দাবি তুলেছেন। সরকারিভাবে খাস পুকুর সংস্কার, পিএসএফ নির্মাণ করে এখনই পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান তারা। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় তুবা কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এক্সেস প্রকল্পের আয়োজনে খাস পুকুর ও পিএসএফে প্রবেশাধিকার বিষয়ে সিএসও/সিবিও প্রতিনিধিদের এক কর্মশালা হয়েছে।

এতে বিভিন্ন সংস্থা ও সংগঠনের ৩০ জন স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। সরকারিভাবে এ অঞ্চলে খাবার পানি উপযোগী খাস পুকুরগুলো সংস্কার, পিএসএফ নির্মাণের দাবি তুলে কর্মশালায় বক্তৃতা করেন ডরপের মা সংসদের স্পিকার সুফিয়া খাতুন, যুব গ্রুপের নেত্রী শেফালী আক্তার রাখি, বাজেট মনিটরিং গ্রুপের সদস্য শাহজাহান, শৈবা রানি ডাকুয়াসহ একাধিকরা। 

এদিকে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরনের কোলঘেঁষা পানগুছি নদীর তীরবর্তী উপকূলীয় এ উপজেলাটি ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত হলেও ভৌগলিক অবস্থানে ৪৩৮ বর্গকিলোমিটার (১৬৯ বর্গমাইল) আয়তন জুড়ে বিস্তৃত। এখানে প্রায় ৪ লাখ মানুষের বসবাস। অতিরিক্ত লবণাক্ততা ও সুপেয় পানির অভাবে এ জনপদের মানুষের জীবনযাত্রা দিন দিন ব্যাহত হচ্ছে।

কৃষি নির্ভরশীল ফসলী জমিতে একাধিক ফসল উৎপাদনে বাধাগ্রস্ত। ৮০-র দশকে খাবার পানি সংগ্রহে গ্রামীণ জনপদের মানুষের পুকুরের পাশাপাশি টিউবয়েল ব্যবহারে খাবার পানির চাহিদা মিটানো হতো। পরবর্তী সময়ে টিউবয়েলগুলোয় আর্সেনিক ও অতিরিক্ত লবণাক্ততায় ব্যবহারে অকেজো হয়ে পড়েছে হাজার হাজার টিউবয়েল। খাবার পানি উপযোগী ছোট বড় ২১ শ পুকুর থাকলেও সরকারি খাস পুকুর রয়েছে শতাধিক। 

এগুলো সংস্কার ও পিএসএফ নির্মাণ না হওয়ায় ব্যবহারে অনুপযোগী। মাইলের পর মাইল পায়ে হেটে ও নৌকায় করে পানি সংগ্রহ করছেন গ্রামের সাধারণ মানুষ। পিএসএফ না থাকায় সরাসরি পুকুর ও খাল থেকে পানি নিয়ে ফুটিয়ে পান করছেন স্থানীয় গ্রামবাসিরা। 

বহরবুনিয়া গ্রামে রাকিব হাসান, ঘষিয়াখালী মোস্তফা কামাল, খাউলিয়ার গফফার হাওলাদার, বারইখালী সোহেল শেখসহ একাধিক ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, সরকারিভাবে পুকুরগুলো সংস্কার করে পর্যাপ্ত পিএসএফ নির্মাণ করা হলে সুপেয় পানির অভাব হবে না। সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি জোর দাবি খাবার পানি উপযোগী ব্যক্তিমালিকানা পুকুর ও সরকারি পুকুরগুলো সংস্কার করা হোক। 

ডরপ এক্সেস প্রকল্পের মোরেলগঞ্জ উপজেলা সমন্বয়কারি সওকত চৌধুরী বলেন, উপকূলীয় এ উপজেলার গ্রামীণ জনপদের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন ও সুপেয় পানির সংকট দূর করার জন্য ইতোমধ্যে ডরপ এক্সেস প্রকল্পের মাধ্যমে ২০২৩ সাল থেকে তারা ৬ টি ইউনিয়নে কাজ করে যাচ্ছে।

যদিও এ অঞ্চলে চাহিদা অনুযায়ী অপ্রতুল। সরকারিভাবে খাস পুকুরসহ খাবার পানি উপযোগী পুকুরগুলো সংস্কারসহ পর্যাপ্ত পিএসএফ নির্মাণের জন্য এখন থেকেই উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাহলে উপকূলীয় বাসির সুপেয় পানির সংকট দূর হবে বলে তিনি মনে করেন। 

এ বিষয়ে মোরেলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, এ উপজেলায় খাবার পানি উপযোগী শতাধিক খাস পুকুর রয়েছে। ইতোমধ্যে ৫০টি পুকুর সংস্কার ও ৩০টি সৌর চালিত পিএসএফ নির্মাণ করা হয়েছে। নতুন করে শতাধিক পিএসএফ নির্মাণের চাহিদা দেওয়া হয়েছে। তবে, খাবার পানি সংকট লাঘবে বিকল্প ব্যবস্থায় বৃষ্টির পানি ধরে রাখার জন্য ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১৬ হাজার পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা