× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় রোহিঙ্গা সমাবেশ

আন্তর্জাতিক সম্মেলনে সংকট সমাধানের রোডম্যাপ দাবি

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৬ পিএম

আন্তর্জাতিক সম্মেলনে সংকট সমাধানের রোডম্যাপ দাবি

আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে’ সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক মহলের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বিশ্ববাসীর সহযোগিতাও চেয়েছেন তারা।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক সমাবেশে এমন দাবি জানানো হয়। ‘রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি’ নামে একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারে তাদের ফেরার নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমারে সংগঠিত গণহত্যার ন্যায়বিচারেরও দাবি করেন তারা। দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে আশ্রয় দেওয়ার জন্য সরকার ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রোহিঙ্গারা।

রোহিঙ্গারা আশা করছেন, আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলন রোহিঙ্গাদের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথ দেখাবে। বাংলাদেশে বর্তমানে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয়ে রয়েছে। যাদের বেশির ভাগই ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জেরে পালিয়ে আসা।

১৫ নম্বর ক্যাম্পের মাস্টার ছৈয়দ উল্লাহর সভাপতিত্বে সমাবেশের রোহিঙ্গা নেতারা বলেন, জাতিসংঘে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হাই লেভেল কনফারেন্সে রোহিঙ্গাদের ওপর সংঘটিত মিয়ানমার সরকার ও আরাকান আর্মির নৃশংসতা তুলে ধরতে হবে। তারা অভিযোগ করেন, রোহিঙ্গাদের জোর করে বসতভিটা থেকে বিতাড়িত করা, গণহত্যা, নিপীড়ন, ধর্ষণ, মৌলিক অধিকার ও চলাচলের স্বাধীনতা থেকে বঞ্চিতকরণ, বৈষম্যমূলক আইন প্রয়োগসহ নানা অমানবিক কার্যক্রম আজও চলছে।

সমাবেশে বক্তারা আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের আসন্ন বৈঠকে এসব বিষয় যথাযথভাবে উপস্থাপন করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেন। বক্তারা বলেন, আট বছরেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই বাস্তবায়ন হয়নি। কেবল মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এই জীবন কোনোভাবেই টেকসই নয়।

কমিউনিটি নেতা মাস্টার সৈয়দউল্লাহ বলেন, ‘আমরা আর প্রতিশ্রুতি চাই না, চাই নিরাপদে নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফেরার নিশ্চয়তা।’

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার জাহাঙ্গীর আলম (শিক্ষক প্রতিনিধি), মাস্টার কিন মং (সভাপতি, সোশ্যাল প্লাটফর্ম), মাওলানা শফিক (শিক্ষক প্রতিনিধি) ও সাজিদা বেগম (নারী প্রতিনিধি)।

সমাবেশে ইমাম, মুহতামিম, চেয়ারম্যান, সোশ্যাল মিডিয়া কর্মী, হেড মাঝি, শিক্ষক, নারী প্রতিনিধি, কমিউনিটি ডাক্তার, ব্যবসায়ী প্রতিনিধি, তরুণ সমাজের প্রতিনিধি, ক্যাম্পভিত্তিক সংগঠনের সদস্য এবং সাধারণ রোহিঙ্গারা অংশ নেন।

এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন সম্মেলন থেকে বাস্তব পদক্ষেপ ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা