× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত আমিরের বিরোধিতা করলেন শিবির নেতা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৫ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫ পিএম

জামায়াত আমিরের বিরোধিতা করলেন শিবির নেতা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা জানানোর বিরোধিতা করেছেন ফেনী জেলা ছাত্রশিবির সভাপতি আবু হানিফ হেলাল। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই বিরোধিতা করেন তিনি।

শিবির নেতার স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ চৈ পড়ে যায়। তার স্ট্যাটাসে নানা জন নানা মন্তব্য করেন। কেউ লেখেন, জামায়াত আমিরের শুভেচ্ছা জানানোতে দোষ দেখছেন না তারা। কেউ বলেন, কোনো ঈমানদার অমুসলিমকে শুভেচ্ছা জানাতে পারেন না। অনেকে লিখেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। কেউ বলেন, এখনই এ অবস্থা- সরকারে যেতে পারলে কী করবেন আমির।

একজন মন্তব্য করেন, কোনো ধর্মের উৎসবে তাদের ‘উইশ’ করা নিজের ঈমান আকিদা বিকিয়ে দেওয়া নয়। আরেকজন লিখেছেন, শুভেচ্ছা না জানিয়ে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের ধর্মীয় উৎসবের সর্বোচ্চ নিরাপত্তা এবং সকলকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবান জানানো যেত।

ফেনী জেলা শিবির সভাপতি আবু হানিফ হেলালের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোÑ ‘রাজনৈতিক দলের নেতাদের রাজনৈতিক বক্তব্য থাকবে ঠিক, কিন্তু সেটাও কৌশলী হওয়া উচিৎ। ইসলামী দলের নেতারা অন্য ধর্মের উৎসবকে শুভেচ্ছা জানাতে গিয়ে আমার নিজের ইমান-আকিদার সাথে যেনো কোনো প্রকার কনফ্লিক্ট তৈরী না হয় সে বিষয়ে খেয়াল রাখা জরুরী। শুভেচ্ছা না জানিয়ে রাষ্ট্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের ধর্মীয় উৎসবের সর্বোচ্চ নিরাপত্তা এবং সকলকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবান জানানো যেতো। যেহেতু অন্ধ আনুগত্য করি না, সেহেতু আপাতত দ্বিমত করলাম।’

এর আগে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানান জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের আমির ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা