× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৪ পিএম

শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তির মেহের রেলস্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রেন প্ল্যাটফর্ম ত্যাগ করার কিছুক্ষণ পর যাত্রীরা রেললাইনে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে।

মেহের রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, ‘যুবকটি কীভাবে মারা গেছে তা আমরা নিশ্চিত নই। ট্রেন চলে যাওয়ার পর যাত্রীরা দেখতে পান যুবকটি ট্রেনে কাটা পড়েছেন। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

জিআরপি পুলিশ জানিয়েছে, তদন্তের পর মৃত্যুর কারণ ও যুবকের পরিচয় জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা