× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৬ পিএম

বাঞ্ছারামপুরে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাঞ্ছারামপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক নির্বাচিত হন মাওলানা সিদ্দিকুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হন ক্বারী ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ অভি। একইসঙ্গে পৌর ওলামা দলের আহ্বায়ক নির্বাচিত হন মাওলানা মোবারক হোসেন এবং সদস্য সচিব নির্বাচিত হন মাওলানা বিল্লাল হোসেন মামুন।

অনুষ্ঠানে মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বাঞ্ছারামপুর উপজেলা ওলামা দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়েই আমরা নির্বাচন করব। বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষেই আস্থা রাখে।

এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা মোঃ ইসহাক মিয়া।

প্রধান আলোচক ছিলেন মাওলানা মোঃ ইয়াহ ইয়া মাছউদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম ভি.পি. মুসা এবং জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা,বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত, মাওলানা রশিদ আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম বকুল, মাওলানা শরিফুল ইসলাম নূরী, মাওলানা ওবায়দুল্লাহ ভূঁইয়া, মাওলানা আবুল অফা মোঃ মাহবুবুল হক ও মাওলানা আশরাফুল হক ভূঁইয়া অপু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা