× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৪ পিএম

চৌদ্দগ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা

সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দরিদ্র ও মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে রাসূলের জীবনাদর্শ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার ও গুনীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনিজকরা শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি এইচএনএম শফিকুর রহমান।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুয়াল্লিম হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল মাদানী, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল, ফরিদা বিদ্যালায়তনের প্রধান শিক্ষক হানিফ মজুমদার, লাকসাম উতড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া, গৌবিন্দপুর দাখিল মাদরাসা কমিটির সভাপতি মাওলানা আলী আক্কাস, আল আজহার মাদরাসা ট্রাস্টি বডির সদস্য শেখ আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাম্মেল। এছাড়া আরও উপস্থিতি ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা