× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৮ পিএম

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার (১৪) নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুরান বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিহত স্কুল শিক্ষার্থী শ্রাবন্তী স্কুলে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন। এসময় মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এসময় বিক্ষোভকারীরা ৪টি বাস ভাঙচুর করে। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করে কয়েকশত শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে পুলিশ, সেনা সদস্য ও স্থানীয় প্রশাসন এসে শিক্ষার্থীদের দাবীসহ আইনি পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে স্টার লাইন পরিবহনের চালকসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক, রাস্তায় ফুট ওভার ব্রিজ, দুই পাশের রাস্তায় স্পীড ব্রেকার নির্মাণ করতে হবে। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আল আজাদ জানান, বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুদ্ধরা ঢাকা-ফেনী রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের ৪টি বাস ভাঙচুর করেন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত বাসটিকে জব্দের চেষ্টা করা হচ্ছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা