× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজায় ৮ দিন হিলি বন্দরে আমদানি–রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩০ পিএম

দুর্গাপূজায় ৮ দিন হিলি বন্দরে আমদানি–রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৮ দিন সব ধরনের আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে হিলি স্থলবন্দরের আমদানি–রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের আমদানি–রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দর অভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে পুনরায় ভারতের সঙ্গে আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা