× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৮ পিএম

পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মতলব সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষের অব্যবহৃত বাসভবনের উত্তর পাশে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে মেকানিক রান্নাঘরে থাকা পানির মোটর মেরামত করতে যান। মেকানিক রান্নাঘরে প্রবেশ করতেই গন্ধ পায় ও মোটরের পাশে লাশটি পড়ে থাকতে দেখে বিষয়টি সে কলেজ শিক্ষক জিন্নাহ স্যারকে জানায়।পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মোটর মেকানিক সুজন জানায়, মোটর নষ্ট হয়ে গেছে আমাকে কলেজ শিক্ষক জিন্নাহ স্যার খবর দিলে আমি মোটর মেরামত করতে আসি। পরিত্যক্ত রান্নাঘরেই মোটর ছিল। মোটর মেরামত করতে রান্নাঘরে গেলে একটি মরদেহ দেখতে পাই। মরদেহটি দেখে কলেজ শিক্ষক মো. জিন্নাহ স্যারকে জানাই। তারপর থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মতলব দক্ষিণ থানা পুলিশ আসে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) ও সিআইডির দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। লাশটি কঙ্কালে পরিণত হয়েছে। বয়স এবং পুরুষ না কি নারী চিহ্নিত করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা