× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার প্রদান করা হবে শনিবার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম

আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার প্রদান করা হবে শনিবার

‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’, কিশোরগঞ্জের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৫। কিশোরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা আবু খালেদ পাঠানের স্মরণে এ পুরস্কার প্রবর্তন করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন কথাসাহিত্যিক আহমদ বশীর, লেখক ও গবেষক আলতাফ পারভেজ এবং কবি ও ‘কারুকণ্ঠ’ সম্পাদক উপল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক লেখক ও সম্পাদক ফয়সাল আহমেদ। পুরস্কার প্রদান শেষে গান পরিবেশন করবেন সর্বপ্রাণ বোধের শিল্পী ও কবি কফিল আহমেদ।

ফয়সাল আহমেদ জানান, এবারও দুইজন লেখককে এই পুরস্কার প্রদান করা হবে। তাদের হাতে নগদ ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও শংসাপত্র তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর এই পুরস্কার পেয়েছিলেন কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা