× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৩ পিএম

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

ভারি বৃষ্টিপাত, উজান ও পাহাড়ি ঢলের পানি ধেয়ে আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বিপৎসীমার বাইরে চলে যায়। ফলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এছাড়া কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে অপসারিত হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে হ্রদ সংলগ্ন পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদে পানির উচ্চতা বিপৎসীমার উপর চলে যায়। ফলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কাপ্তাইয়ের কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সকাল ৮টায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৮৬ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। 

প্রসঙ্গত, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২টার পর বাঁধের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে হ্রদে পানির চাপ আরও বৃদ্ধি পাওয়ায় ধাপে ধাপে গেইট খোলার পরিমাণ বাড়ানো হয়। গত ৭ আগস্ট সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ সাড়ে ৩ ফুট করে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছিল। ৭ দিন খোলা থাকার পর গত ১২ আগস্ট স্পিলওয়ের ১৬টি গেইট পুরোপুরি বন্ধ করা হয়। 

এরপর ৯ দিন বন্ধ থাকার হ্রদে পানির উচ্চতা আবারও বৃদ্ধি পাওয়ায় গত ২০ আগস্ট পুনরায় বাঁধের ১৬টি গেইট খুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টায় বাঁধের ১৬ জলকপাট সাড়ে ৩ ফুট করে খুলে দেওয়া হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা