× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সন্মেলন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৮ পিএম

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সন্মেলন

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে বাড়ি ভাংচুর এবং লুটপাটের অভিযোগ এনে সংবাদ সন্মেলন করেছেন মো. লিটন মিয়া। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মাঠেরঘাট গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সন্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সন্মেলনে লিটন মিয়া বলেন, পারিবারিকভাবে প্রায় নয় বছর আগে ভাতখাওয়া গ্রামের ছোহরাব আলীর মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে আমার  বিয়ে হয়। এ সংসারে আট বছর বয়সি একটি মেয়ে সন্তান রয়েছে। শুরুতে আমাদের দাম্পত্য জীবন ভালোই ছিল। কিন্তু গত চার মাস ধরে আমার স্ত্রী তার বাবার বাড়ির আত্মীয়দের প্ররোচনায় সংসারে অশান্তি সৃষ্টি করে। আমার বাবা-মা, চাচা-চাচিসহ প্রতিবেশীদের সঙ্গে দূর্বব্যহার করে। এক পর্যায়ে সে আমার সংসার করবে না মর্মে আমার কাছে ১৪ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত বৃহস্পতিবার আমার স্ত্রীর বাবার বাড়ির লোকজনসহ আরও ৩০-৪০ জন মানুষ প্রকাশ্যে দিনের বেলা আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় বাড়িতে থাকা নগদ ৬ লাখ টাকা, ৩ ভরি  স্বর্ণালঙ্কার লুটে নেয় । তাদের বাধা দিতে গেলে তারা আরও বেপরোয়া হয়ে আমার বোনজমাইকে মারধর করে এবং এ ঘটনায় থানায় মামলা দিলে মেরে ফেলার হুমকি দেয়। এখন আমরা পরিবারসহ  নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি প্রসাশনের  কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা