× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম

নবীনগরে পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হল—বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৯) ও ছেলে আরিয়ান (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের পাশের বাড়ির এক ব্যক্তি গোসল করতে ডোবায় গেলে প্রথমে একটি লাশ ভেসে থাকতে দেখেন। এরপর সন্দেহ হলে পানিতে খুঁজতে গিয়ে আরেকটি লাশও দেখতে পান তিনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তবে হাসপাতাল থেকে স্বজনরা শিশু দুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা